ঝিনাইদহে মফিজুল হক মফি (৪৫ ) নামে ৩২ বছরের সাজাপ্রাপ্ত এক চরমপন্থি ক্যাডারকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার চান্দেরপোল গ্রামের নুড়কিতলা মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সে ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নিহত মফিজুল হক মফি চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি ( জনযুদ্ধ )’র ক্যাডার ছিল। তাকে প্রতিপক্ষ দলের লোকেরা অন্য কোন স্থান থেকে ধরে চান্দেরপোল গ্রামের মাঠে এনে গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। বুধবার সকালে চাষিরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়।
