দুর্গাপুর সীমান্তে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:১৭
মুক্তিপণের টাকা না পেয়ে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার দুবাই প্রবাসী বাদল রহমানের শিশু পুত্র ইমনকে হত্যা করেছে ৬ অপহরণকারী। দুর্গাপুর পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের গ্রেফতারের পর এদের স্বীকারোক্তি অনুযায়ী গত মঙ্গলবার রাতে দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বিজিবি ১১৬০ পিলারের নিকটস্থ জঙ্গল থেকে ইমনের লাশ উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ৬ অপহরণকারী হচ্ছে আল-আমীন, সাইদুল ইসলাম, রফিকুল এবং আঃ রশিদ, শামসুদ্দিন এবং হালিমা খাতুন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট আল-আমিনের নেতৃত্বে অপহরণকারীরা ইমনকে লেঙ্গুরা ইউনিয়নের চক লেঙ্গুরা গ্রামে তার বাসার নিকট থেকে অপহরণ করে ইমনের মাসহ তার আত্মীয়-স্বজনের নিকট বিপুল পরিমা অংকের টাকার মুক্তিপণ দাবি করে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতরা অপহরণের কথা স্বীকার করেছে। এদের ৫দিনের রিমান্ডে আনা হয়েছে।