দাউদকান্দিতে যুবলীগ কর্মী খুন

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:১৯
সোমবার রাতে দাউদকান্দি পৌরসদরের তুজারভাঙ্গার ইব্রাহিমের পুত্র ইমরান হাসান অপু সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে। সন্ত্রাসীদের একজন অপুকে রাত ৮টায় বাসা থেকে ডেকে দাউদকান্দি বিশ্বরোড বাসস্ট্যান্ডে নিয়ে গেলে সেখানে ওত্ পেতে থাকা সন্ত্রাসীরা চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে তাকে ক্ষত-বিক্ষত করে। তাকে তাত্ক্ষণিকভাবে গৌরীপুর হাসপাতালে নেয়া হলে তার অবস্থার অবনতি ঘটায় সাথে সাথে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় নেয়ার পর রাত ১১টায় মারা যায়। এ ব্যাপারে পুলিশ ৫ জনকে আটক করে। অপুর বাবা দাউদকান্দি মডেল থানায় মামলা করেছে।