জগন্নাথপুরে অপহূত দুই বোন আজও উদ্ধার হয়নি

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:২০
জগন্নাথপুরে দুই বোন অপহরণের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান না পেয়ে গতকাল বুধবার অপহূতা দুই বোনের পিতা মশাইদ উল্ল্যা জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকার বাসিন্দা মশাইদ উল্ল্যা অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেল ৪টায় তার দুই মেয়ে আছমা বেগম (১৪) ও রিপা বেগম (১৮) হাসপাতাল মোড় থেকে বাড়ি ফেরার পথে কলেজ গেটের কাছে স্থানীয় জালালপুর গ্রামের শরীফ উল্ল্যার পুত্র বখাটে রফিক মিয়া ও তার সহযোগীরা লাইটেস গাড়ি দিয়ে তার দুই মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের এক সপ্তাহ অতিবাহিত হলেও অপহূতাদের সন্ধান না পেয়ে গতকাল বুধবার থানায় তিনি অপহরণের এ অভিযোগটি দায়ের করেছেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি এস এম মাকছুদুর রহমান জানান, দুই বোন আছমা ও রিপা অপহরণের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।