দিনাজপুরে জামায়াতের তিন কর্মী গ্রেফতার

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:৫৮
কোতয়ালী পুলিশ শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে জামায়াতের তিন কর্মীকে গ্রেফতার করে। গতকাল বুধবার সিপাহীপাড়ায় মিন্টু, বালুয়াডাঙ্গা থেকে সহিদুল ইসলাম এবং সদর উপজেলার কমলপুর গ্রাম থেকে বাবু ওরফে টুম্পা বাবুকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।