‘ট্রেনে ঢিল ছুঁড়বেন না, জীবন বিপন্ন করবেন না’

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২৩:০৪
চলন্ত ট্রেনে ঢিল নিক্ষেপ রোধ ও নিরাপদ যাত্রা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের কর্মসূচি ‘ট্রেনে ঢিল ছুঁড়বেন না, জীবন বিপন্ন করবেন না’ প্রচার অভিযান লাকসামে শুরু হয়েছে। গতকাল বুধবার মোটর ট্রলিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সুকুমার ভৌমিকের নেতৃত্বে আসা একদল কর্মকর্তা এ প্রচার অভিযান শুরু করেন। এ উপলক্ষে লাকসাম রেলওয়ে জংশনে সমাবেশে বক্তব্য রাখেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা জাকির হোসেন, বিভাগীয় প্রকৌশলী-১ আবিদ হোসেন, বিদ্যুত্ প্রকৌশলী সফিকুর রহমান, যান্ত্রিক প্রকৌশলী এ বি এম কামরুজ্জামান। এ সময় যাত্রীদের হাতে লিফলেট বিতরণ করা হয়। এর আগে ভ্রাম্যমাণ এ দল রেলওয়ের মোটর ট্রলিতে করে ফেনী হতে কুমিল্লা ও কসবা রেলষ্টেশন পর্যন্ত এ প্রচার অভিযান চালায়।