ইতালির বিখ্যাত ভেনিস শহর যে ব্যয়বহুল সেটি হয়তো অনেক পর্যটকই জানেন। কিন্তু সেই ব্যয়বহুলের সীমা কতটুকু? আর এক কাপ কফির দামই বা কত হতে পারে। এক কাপ কফির দাম প্রায় আড়াই হাজার দেখে বিস্ময় প্রকাশ করেছেন রোম থেকে ভেনিসে যাওয়া সাতজন পর্যটক। খবর রয়টার্সের।
ভেনিস শহরের সেন্ট মার্কস স্কয়ার, যেখানে বিখ্যাত জার্মান সুরকার প্রতিদিন সকালে কফি খেতেন। ১৮৮৩ সালে তার মৃত্যুর পর ওই কফি হাউস বিখ্যাত হয়ে ওঠে। ১৭৫০ সালে এই কফি হাউস চালু হয়। খাদ্য তালিকায় কফির মূল্য পুরোপুরি দেয়া ছিল না। তাই পর্যটকরা চার কাপ কফির অর্ডার দেয়। কফি খাওয়ার পর বিল দেখা যায় প্রায় ১০ হাজার তিনশত টাকার মতো। প্রশ্ন করা হলে খাবার পরিবেশনকারীরা জানান, গান শোনারও বিল আছে। সাতজনের সাড়ে চার হাজার টাকা দেখানো হয় কেবল গান শোনার জন্য। এছাড়া অন্যান্য খরচ প্রায় ছয় হাজার টাকা। অথচ অন্যান্য হোটেলে এক কাপ কফি মাত্র এক ইউরো বা ১০৮ টাকা।
