আনছারুল্লাহ বাংলা টিমের প্রধান চার দিনের রিমান্ডে

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২৩:০৬
বরগুনায় গ্রেফতারকৃত ৩১ জঙ্গির মধ্যে আনছারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীম উদ্দিন রহমানীকে চার দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুদ্দিন নোমান। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাচ্ছের আলীর ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার এ নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। এ সময় অন্য ৩০ জঙ্গিকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশও দেন তিনি। নাশকতার পরিকল্পনা করার সময় গত ১২ আগস্ট বরগুনা শহর সংলগ্ন দক্ষিণ খাজুরতলা গ্রামের হাবিব মিয়ার বাড়ি থেকে ব্লগার রাজিব হত্যা মামলার সন্দেহভাজন আসামি জসীম উদ্দিনসহ ৩১ জঙ্গিকে গ্রেফতার করা হয়।