মিসরের কায়রোতে কারফিউ অমান্য করার অপরাধে দুই বাংলদেশিকে আটক করেছে পুলিশ। কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস তাদের মুক্তির জন্য জরুরি পদক্ষেপ নিয়েছে বলে গতকাল বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। গত ১৯ আগস্ট গ্রেফতারকৃত দুই বাংলাদেশি হলেন, কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেলায়েত হোসেন ও ফ্যক্টরি কর্মী নাসির মজুমদার। বেলায়েত হোসেনের বাবার নাম রাজ্জাক চৌধুরী। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার রাখালিয়া বাজার। নাসির মজুমদার কুমিল্লার দক্ষিণ সদর উপজেলার চৌয়ারা বাজারের মরহুম ফরিদ আহমেদের ছেলে। এছাড়া মোহাম্মদ সাইদ নামে অপর এক বাংলাদেশি যুবক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন।
