চট্টগ্রামে বিশ রোজা থেকে ঈদ পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি থাকবে

আপডেট : ১৫ মে ২০১৯, ২১:৫৮

চট্টগ্রাম অফিস

নগরবাসীর ভোগান্তি লাঘবে বিশ রোজা থেকে ঈদ পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ পুরোপুরি বন্ধ রাখার জন্য ওয়াসাসহ সকল সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি গতকাল বুধবার সিটি করপোরেশন কনফারেন্স হলে প্রকৌশল বিভাগের এক জরুরি সভায় একথা বলেন। এ ব্যাপারে চট্টগ্রাম ওয়াসাকে দাপ্তরিকভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।