চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
চৌমুহনী শহরের আলীপুরস্থ আপন নিবাস হাউজিং-এ মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ছুরিকাঘাতে চৌমুহনী সরকারি কলেজের ছাত্র যোবায়ের হোসেন পারভেজ (১৯) নিহত হয়। সে সেনবাগ উপজেলার কাজীরখিল গ্রামের মোবারক হোসেনের পুত্র। বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) নূরে আলম জানান, মোবাইল নিয়ে বন্ধুদের সঙ্গে বিতর্কের এক পর্যায়ে বন্ধুদের ছুরিকাঘাতে পারভেজের মৃত্যু হয়।
