গেম কনসোলসহ একক এন্টারনেইনমেন্ট ডিভাইস হিসেবে মাইক্রোসফট পরিচয় করিয়ে দিয়েছে তাদের এক্সবক্স ওয়ানকে। এবারে এই কনসোলের জন্য ২৩টি নতুন গেমের ঘোষণা দিয়েছে এই টেক জায়ান্ট। এখন পর্যন্ত তুমুল জনপ্রিয়তা অনেক গেম যেমন রয়েছে এই তালিকায়, তেমনি অনেক নতুন গেমও চোখে পড়বে। পুরোনো সুপারহিট গেমের মধ্যে রয়েছে ‘কল অব ডিউটি:ঘোস্টস’, ‘অ্যাসাসিন্স ক্রিড ৪:ব্ল্যাক ফ্ল্যাগ’, ‘ব্যাটলফিল্ড ৪’, ‘ফিফা ১৪’, ‘ম্যাডেন এনএফএল ২৫’, ‘নিড ফর স্পিড: রাইভ্যালস’ প্রভৃতি। অন্যদিকে নতুন অনেকগুলো গেমও রয়েছে এই তালিকায়। শুরুতেই ২৩টি চমত্কার গেম দিয়ে এক্সবক্স ওয়ানের যাত্রা শুরু করতে পারাকে ইতিবাচকভাবেই দেখছে নির্মাতা মাইক্রোসফট।
