আজ ৮ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৫ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ। আপনার শুভসংখ্যা ৫ । শুভবার বুধবার। শুভ রত্ন: পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, বৈচিত্র্যপ্রিয় ও পরিবর্তনশীল। যে কোন ব্যক্তি বা পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে পারেন। ভাবগম্ভীর পরিবেশ ও হৈ-হল্লো কোনটার সাথেই একাত্মতা গড়ে তুলতে সময় লাগে না। কঠিন বিষয়ও সহজেই রপ্ত করতে পারেন। যে কোন কাজ অনায়াসে সমাধা করতে পারেন। তবে এই মেধাই আপনার কাল হতে পারে। অন্যদের সাথে মিশে নিজের ব্যক্তিত্ব হারাতে পারেন। কাজের বৈচিত্র্যে লক্ষ্যচ্যুত হতে পারেন। জীবনে সাফল্য লাভের জন্য নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থাকতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ফরাসী সম্রাট ষোড়শ লুই, ভেরা মাইলস, অর্থনীতিবিদ রবার্ট মার্টন, সাহিত্যিক খালেদা মঞ্জুর এ খোদা, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ সামাজিক কাজকর্মে জড়াবার সম্ভাবনা আছে। ব্যস্ততা ও দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রবাসী আপনজনদের সংবাদ পেতে পারেন। বাইরে থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ কাজের চাপ বৃদ্ধি পাবে। পারিশ্রমের তুলনায় আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। পাওনা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে দূর ভ্রমণ অথবা বিদেশ যাত্রায় সম্ভাবনা আছে। প্রবাস আনন্দদায়ক হবে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। প্রতারিত হওয়ার আশংকা আছে। কাজকর্মে কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। প্রাপ্তিযোগ আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ কোনো কারণে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। গোপন কথাটি আজ গোপন নাও থাকতে পারে। গোপন কথা প্রকাশের ফলে কোনো ধরনের অশান্তি দেখা দিতে পারে। এ ধরনের ক্ষেত্রে নির্লিপ্ত থাকার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ আজ কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। পরীক্ষার্থীদেরকে অধিকতর মনোযোগী হতে হবে। অন্যথায় প্রবল প্রতিযোগিতা মোকাবিলা সম্ভব নাও হতে পারে। অংশীদারী ব্যবসায় সুফল আশা করতে পারেন। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। আইনগত সমস্যার ফলাফল আপনার পক্ষেই যেতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ প্রয়োজনীয় বিনিয়োগের অভাবে ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। কাজকর্মে অন্যের দৃষ্টি আকর্ষণ সহজ হতে পারে। কোনো ধরনের সাফল্যের জন্য প্রশংসিত হতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। প্রভাবশালীদের মন রক্ষা করা কঠিন হবে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্ত তথ্য আনন্দদায়ক হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আগুনের সাথে সম্পৃক্ত ব্যবসায় সুফল আশা করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। হারানো সম্পত্তি উদ্ধারের প্রচেষ্টা সফল হতে পারে। বিবাদ-বিসংবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনজনদের সহযোগিতা আশা করতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব হাতে আসতে পারে। কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। ফলে উত্সাহ বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। চঞ্চলতা পরিহার করতে পারলে ভালো করবেন। আজ কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। সতর্ক হয়ে পথ চলুন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। আজ ভালো কোনো খবর পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। শরীর-স্বাস্থ্য ভালো যেতে পারে। দুশ্চিন্তা হ্রাস পাবে। কাজকর্মে মনোযোগী হতে পারবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ প্রকৌশলীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিশেষ কোনো সাফল্য আপনাকে উত্সাহিত করতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। একচেটিয়া ব্যবসায় আশানুরূপ সাফল্য নাও আসতে পারে। পিতা বা পিতৃস্থানীয় কারো স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন। কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে।
