নানা রঙের কতগুলো চৌকোনো বর্গকে ঘুরিয়ে ফিরিয়ে একই পাশে এক রঙ করে সমন্বিত করার এক মজার খেলার কেতাবী নাম রুবিক কিউব। বর্ণনা শুনে এটিকে কতজন চিনতে পারছেন বলা মুশকিল, তবে বাস্তবে অনেকেই যে এটিকে দেখেছেন সেটা মোটামুটি নিশ্চিত ভাবেই বলা চলে। সে যাই হোক, সম্প্রতি এই রুবিক কিউব নিয়েই কিন্তু গিনেজের পাতায় লিপিবদ্ধ হলো আরও একটি রেকর্ড। ভারতের মহারাষ্ট্রতে অবস্থিত পুনের কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে এই রেকর্ডের জন্যই সেদিন একসাথে রুবিক কিউবের সমাধান করতে বসেছিলেন মোট ৩,২৪৮ জন অংশগ্রহণকারী যা এ যাবতকালে রুবিক কিউব সলভিংয়ের সবচেয়ে বড় জমায়েত হিসেবে স্বীকৃতি পেয়েছে গিনেজের কাছ থেকে।
