জোকস

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ১৯:৫৫
 এক ঘোড়া ছুটছে প্রচণ্ড গতিতে। তারপর হঠাত্ থেমে চলতে শুরু করল ধীরে ধীরে। তারপর আবার গতি বাড়িয়ে ছুটতে থাকল। একসময় আচমকা উল্টো দিকে ঘুরে আবার দৌড়াতে শুরু করল। অদূরে দাঁড়িয়ে ছিল দুটো ঘোড়া। একটি প্রশ্ন করল, কী ব্যাপার? ওর হয়েছেটা কী? :আর বোলো না! সুপিরিয়রিটি কমপে¬ক্সে ভুগছে সে। নিজেকে গাড়ি মনে করছে।  ছেলে পরীক্ষায় ফেল করেছে জেনে বাবা তার ছেলেকে তিরস্কার করছেন— বাবা :তোর লজ্জা করে না এভাবে সব বিষয়ে ফেল করতে। একবারও চিন্তা করে দেখেছিস তোর কতটা অধঃপতন হয়েছে। পাশের বাড়ির নীপার দিকে তাকিয়ে দেখ। ও কি সুন্দর সব বিষয়ে পাস করেছে। ছেলে :বাবা, সারাদিন তো পাশের বাড়ির নীপার দিকেই তাকিয়ে থাকি।  দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— প্রথম বন্ধু :আচ্ছা বলতো, মানুষের ঘুমের গড় চাহিদা কতটা? দ্বিতীয় বন্ধু :আর মাত্র ৫ মিনিট!  প্রথম বন্ধু :কিরে, তোর চোখের ওপর ব্যান্ডেজ কেন? গালেও তো দেখছি চোট লেগেছে। গতকাল সন্ধ্যায়ও না দেখলাম এক সুন্দরী মহিলার সঙ্গে পার্কে বসে আছিস! এরই মধ্যে হঠাত্ কী হলো? দ্বিতীয় বন্ধু :হুমম... গতকাল তুই যা দেখেছিলি আমার স্ত্রীও তা দেখে ফেলেছে। তারপর তো বুঝতেই পারছিস!