চট্টগ্রামে বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন ব্যবসায়ী আটক

আপডেট : ১৫ মে ২০১৯, ২১:৫৮

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করার কথা জানিয়েছে র্যাব। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর একে খান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো— মো. ইসহাক, আবদুর রাজ্জাক, মো. আবু তাহের। তাদের দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা মো. মাশকুর রহমান ইত্তেফাককে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।