কুমিল্লায় আদিল হত্যা

তিন কিশোর গ্রেফতার

আপডেট : ১৫ মে ২০১৯, ২১:৫৯

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় শিক্ষার্থী আজমাইন আদিল হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার হোসেনের ছেলে অনিক (১৮), একই এলাকার জামালের ছেলে খায়রুল (১৭) ও জামাল হোসেনের ছেলে জাহিদকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। জেলার দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর ও আটপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আদিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুপুরে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর-এ সার্কেল) তানভীর সালেহীন ইমন ও কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া।