শিবালয়ে মাধ্যমিক স্কুলে এখনো বই পায়নি শিক্ষার্থীরা

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২০:৪৭
চলতি বছরের প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও শিবালয় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি বিনামূল্যের বই ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছেনি। ফলে পাঠ্যপুস্তক ছাড়াই ১ম সাময়িক পরীক্ষায় অবতীর্ণ হলেও ২ মাস পর বার্ষিক পরীক্ষা দেয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়ায় ছাত্র-শিক্ষক-অভিভাবকমহলে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছে।