হত্যার ২৭ দিন পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম মাদ্রাসা কবরস্থান থেকে ৭ বছরের শিশু আজিজুলের গলিত লাশ গতকাল বৃহস্পতিবার কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ আবুল খায়েরের উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ অলিদুজ্জামান লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে।
