সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২০:৪৯
দর্শনায় ২৪ প্রহরব্যাপী মহানামকীর্তন অনুষ্ঠিত দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা\ গতকাল বৃহস্পতিবার দর্শনা কেরুজ চিনিকল মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামকীর্তন শুরু হয়েছে। দেশের ৬টি নামকরা কীর্তন দল এই অনুষ্ঠানে যোগদান করেছে। ওইদিন ভোরে পুরোহিত নিত্যনন্দ চক্রবর্তীর আনুষ্ঠিকতায় ও কুমিল্লা বেদবানী সম্প্রদায়ের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সিরাজদিখানে শোকসভা ও মিলাদ মাহফিল সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা\ সিরাজদিখান উপজেলা যুবলীগের উদ্যোগে ২১ আগষ্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে। উপজেলার নিমতলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। নন্দীগ্রামে আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলা দিবস পালন নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা\ গত ২১ আগস্ট নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা সাঈদ রায়হান মানিক, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান আলী, ছাত্রলীগ নেতা শিপলু সরকার। চাটখিলে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী জেলার চাটখিল পৌর সদরে গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ চাহেল তস্তরীর নেতৃত্বে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী এক অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে শাপলা আবাসিক বোডিংয়ের মালিক সুন্দরপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম হাজী (৬৫), একই গ্রামের সিরাজুল ইসলাম (২৭), শেখ ফরিদ (২৯) ও সোনাইমুড়ি উপজেলার যুগী খিলপাড়া গ্রামের আবদুল হালিমের ছেলে ওমর ফারুককে (৩০) গ্রেফতার করেছে। বটিয়াঘাটায় সুন্দরী প্রকল্পের সভা বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা\ উপজেলা সুন্দরী প্রকল্পের আয়োজনে দুর্যোগ বিষয়ক সভা এবং উন্নত চুলা ও বসতবাড়িতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ইউরোপীয়ান ইউনিয়ন-এর আর্থিক সহায়তায়, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড-এর কারিগরি সহযোগিতায় এবং জেজেএস সুন্দরী প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণে ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল এবং আব্দুল গনি বিশ্বাস উপস্থিত ছিলেন। নিয়ামতপুরে স্বাস্থ্য সচেতনামূলক প্রশিক্ষণ নওগাঁ প্রতিনিধি\ নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি উন্নয়ন সংস্থ্া আশা’র নিয়ামতপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে ৬ দিনব্যাপী স্বাস্থ্য সচেতনামূলক ‘‘ডায়রিয়া ও পানিবাহিত রোগ এবং তার প্রতিরোধের উপায়’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে আঞ্চলিক ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম, নিয়ামতপুর ব্রাঞ্চের বিএম টিএম খাজা নাজিম উদ্দিন ও রামনগর ব্রাঞ্চের বিএম মোঃ আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন। হোসেনপুর বিশেষ আইন শৃংখলা সভা হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো:আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ওসি মীর মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো:আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান মো:খুর্শিদ উদ্দিন, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ। বাগেরহাটে পুকুর ও জলাশয়ে পোনা অবমুক্ত বাগেরহাট ও চিতলমারী সংবাদদাতা \ বাগেরহাটে প্রায় ৫’শ পুকুর ও জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। গত বুধবার জেলা পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, মত্স্য ও পশু সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি। এ সময় মত্স্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে গবেষণা কর্মকর্তা মো: আলমগীর কবীর, খুলনা বিভাগীয় সহকারী পরিচালক মো: শফিকুজ্জামান, জেলা মত্স্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম এহতেশামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ডিমলায় জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হলরুমে উয়াঙ্কুর সেবা সংস্থার উদ্যোগে জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় উয়াঙ্কুর সেবা সংস্থার টেকনিক্যাল কর্মকর্তা শাহানাজ বেগম উপস্থিত ছিলেন। ছাত্রীকে যৌন হয়রানি করায় শিক্ষক কারাগারে আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলী পৌরসভার পল্লবী আবাসিক এলাকার জর্জিয়া ইংলিশ স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করায় স্কুলের সহকারী শিক্ষক মো: ইমরানকে গত বুধবার রাতে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আমতলী থানার পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই মো: শাহানুর হোসেন জানান, ইমরানের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছে এবং তাকে তাত্ক্ষণিকভাবে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। পীরগঞ্জে ইএসডিও’র ভূমি বিষয়ক কর্মশালা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ বেসরকারি সংস্থার ইএসডিও’র ‘প্রমোশন অফ রাইটস ফর এথনিক মাইনোরিটি এন্ড দলিত ইমপ্রুভমেন্ট প্রোগ্রামে’র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পীরগঞ্জ ‘সরকারি কর্মচারী ও জনপ্রতিনিধিদের নিয়ে ভূমি সম্পর্কিত কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহমদ কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, ইউপি চেয়ারম্যান আকতারুল ইসলাম, গিয়াস উদ্দীন, সনাতন চন্দ্র রায়, আইয়ুব আলী চৌধুরী, উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রশিদ, সার্ভেয়ার জাকারিয়া হোসেন প্রমুখ। বদরগঞ্জে আশা’র সপ্তাহব্যাপী স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি \ রংপুরের বদরগঞ্জে আশা’র উদ্যোগে অতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার আশা বদরগঞ্জ অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা সীমান্ত কুমার হাওলাদার উপজেলার নয়াপাড়া গ্রামে দুটি মহিলা দলের সদস্যদের সাথে ডায়রিয়া ও পানিবাহিত রোগ ও তার প্রতিরোধের উপায় বিষয়ক আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আশা বদরগঞ্জ-১ ব্র্যাঞ্চের ম্যানেজার বিক্রম জিত্ বিভাষ মিশ্র। সেনবাগে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের শোভাযাত্রা সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ মেধাবী ছাত্রদের জনপ্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সেনবাগে আলোচনা সভা ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শেষে উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। নালিতাবাড়ীতে মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটে আটক নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পৌরশহরের গড়কান্দা আলীম মহিলা মাদরাসার ৩ ছাত্রীকে উত্ত্যক্ত করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত ওই বখাটে তরুণকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেছে। জানা যায়, গত বুধবার রাবার ড্যাম এলাকার অস্টম শ্রেণি পড়ুয়া ৩ ছাত্রী ভটভটিযোগে মাদরাসায় আসছিলো। এসময় শহরতলী শিমূলতলা গ্রামের মিনার হোসেন (২০) ওই ৩ ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। এসময় জনৈক শিক্ষক বখাটে মিনারকে ধরে আটক করে থানায় সংবাদ দেয়। পূর্বধলায় ৬ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি আটক পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় গতকাল বৃহস্পতিবার সকালে ৬ কেজি গাঁজাসহ লালচাঁন (৪৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত লালচাঁনের বাড়ি উপজেলা সদরের নয়াপাড়া গ্রামে। পুলিশ জানায়, গোপন সংবাদের বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বশীর আহমেদ , উপ-পরিদর্শক (এসআই) মো. বিল¬াল হোসেন ও মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে ওই গাঁজা ব্যবসায়িকে তার বাড়ি থেকে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছে। আদমদীঘিতে ফেনসিডিলসহ গ্রেফতার আদমদীঘি(বগুড়া) সংবাদদাতা \ আদমদীঘির সান্তাহারে ঢাকাগামী নীলসাগর ট্রেন থেকে ৪০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ তরিকুল (২০) নামের এক চোরাকারবারীকে র্যাব-৫ গ্রেফতার করেন। এব্যাপারে সান্তাহার জিআরপি থানায় বিশেষ ক্ষমতা আইনে র্যাবের এ এসআই আব্দুস সালাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তরিকুল নাটোর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকার সহিদুল ইসলামের পুত্র।