নদী খাল বিল রক্ষা করুন

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২১:৩৪
উত্তরের জনপদ থেকে কত না নদী বয়ে চলেছে দক্ষিণের জনপদে। নদীর মধুর ছলাত্ছল- শুধু এ জন্যেই বরিশালে কত ছুটে গিয়েছি। শুধু বরিশাল কেন, গোটা দেশ জুড়োইতো নদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জালের মতো। উত্তরের জনপদে ঠাঙ্গন পুনর্ভবা, তিস্তা, ধরলা, করতোয়া দেখবার জন্য কতবার গিয়েছি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া, লালমনিরহাট, কুড়িগ্রামে। তাছাড়া নদী তো আমাদের জীবন! নদী দেশের প্রাণ। প্রকৃতি-পরিবেশের সঙ্গে তার নাড়ির বাঁধন। সেই নদীকে যদি নির্বিচারে নিগূঢ়ে বাঁধা হয়, তার জল যদি আমাদের জঞ্জালের বাহন হয়, তাহলে নদী তার জননী রূপ জলাঞ্জলি দিয়ে প্রলয় মূর্তি তো ধরবেই। এছাড়া দেশের সর্বত্র যেভাবে খালবিল জলাশয়, মৃত নদী ভরাট করে বাড়িঘর গড়ে উঠছে তার জন্যও এক ঝাটকায় ক্ষেত-খামার বাড়িঘর বালির বাঁধের মতো ধুয়ে মুছে যায়। এমন মহাপ্রলয় প্রকৃতির প্রতিশোধ ছাড়া আর কী? নদী খাল-বিল জলাশয়-এর দুই তীর বৃক্ষ শিকড় বন্ধন চায়। সেই নদী তীর দখল করে কিংবা বিল-জলাশয় ভরাট করে অট্টালিকা গড়ে উঠেছে। শুধু তাই নয়, সমুদ্র তীরবর্তী কক্সবাজারে গেলে দেখি সমুদ্র তীর দখল করে গড়ে উঠেছে বিশাল বিশাল অট্টালিকা যা কিনা হোটেল। আকাশ ঢাকা অট্টালিকার এমন দিনের যার দিন হচ্ছে কী করে? নদী প্রলয় এড়াতে নির্বিচারে বাঁধ ও নদীর তীরের কাছে অবাধ নির্মাণে কড়া নিষেধাজ্ঞাজারিসহ অন্যান্য পদক্ষেপ এখনই করা যাবে না কেন? কেনইবা খাল-বিল-জলাশয় ভরাট বন্ধ করা যাবে না? লিয়াকত হোসেন খোকন, ঢাকা