আবদুল করিম মন্ডল
সাবেক উপ ভূমি সংস্কার কমিশনার (রাজশাহী) ও মুক্তিযোদ্ধা আবদুল করিম মন্ডল (৭২) বার্ধক্যজনিত কারণে গত সোমবার নওগাঁর এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার পার নওগাঁ ঈদগাহ মাঠে। দ্বিতীয় জানাজা সেদিনই বাদ জোহর আদম দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নওগাঁ সদর উপজেলার শাহজাদপুর উত্তরপাড়ায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
