এস কে এম আবদুল্লাহ
ভূতত্ত্ববিদ এসকেএম আবদুল্লাহ্ (৭৮) গত বুধবার সকালে নিজ বাস-ভবন সিদ্ধেশ্বরী সেঞ্চুরী টাওয়ারে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....রাজিউন)। সেদিনই বাদ আছর তাঁর জানাজা রমনা থানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। তিনি ভূতত্ত্ব অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এবং পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ছিলেন। তিনি এক ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
