রাজশাহীতে মানসিক অসুস্থ ব্যক্তির উন্নয়ন নিয়ে সভা

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ১৯:১৮
জেলা বাঁধন প্রতিবন্ধী সংস্থা, রাজশাহী এবং এডিডি ইন্টারন্যাশনালে’র যৌথ আয়োজনে ও সিবিএম’র সহযোগিতায় গত সোমবার (২৯ জুলাই) সকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে “মানসিক অসুস্থ ব্যক্তি : উন্নয়ন ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বাঁধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. মোঃ শহীদুল ইসলাম, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বাক্কার আলী ও রাজশাহী শহর সমাজসেবা কর্মকর্তা ওয়াহেদা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডিডি রাজশাহীর প্রোগ্রামের প্রোগ্রাম এসোসিয়েট আরেফা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডিডির মেন্টাল হেলথ প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোস্তাক আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থার সভাপতি শফিকুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় অংশ নেন বাসসের সিনিয়র রিপোর্টার ড. আইনাল হক, পিএইচটিসির সহকারী শিক্ষক আব্দুল লতিফ বাদল, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা কল্পনা রায় ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে মানসিক অসুস্থ ব্যক্তি, অভিভাবক, জিও-এনজিও প্রতিনিধিসহ প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।