‘মায়ের দুধে শিশুর হাসি মা তোমাকে ভালোবাসি’— এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ৪ আগষ্ট রোববার বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৩ । এ উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা ও আলোচনা সভার। বেসরকারি সংস্থা স্পিং বাংলাদেশের ও ডাক দিয়ে যাই সংস্থার সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর আয়োজনে সকালে শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ অসীম কুমার সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোহর আলী।
