পীরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ১৯:১৯
মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন আই পজিটিভের উদ্যোগে পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে এসএসসি পরীক্ষায় ২০১৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া স্থানীয় ছাত্র-ছাত্রী এবং ‘অঙ্গীকার নাট্য নিকেতনের’ প্রতিষ্ঠাতা গৌতম দাস বাবলু ও কারাত মাস্টার মীর আব্দুল খালেককেও একই অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়। আই পজেটিভের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মহিউদ্দীন জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও শাব্বীর আহমেদ ও পৌর মেয়র রাজিউর রহমান রাজু। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।