আমতলীতে ২০০৭ সালে সিডরে ক্ষতিগ্রস্ত মত্স্য চাষীদের পুনর্বাসনের লক্ষ্যে ইসি, আর, আর, প্রকল্পের মাধ্যমে এবং এফ এ ও মত্স্য অধিদপ্তরের বাস্তবায়নে বেসরকারি সংস্থা ভোস্ড-এর সহযোগিতায় আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ১৫০ জন ক্ষতিগ্রস্ত চাষীকে বৃহস্পতিবার বিশ্বাসের হাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিজন কৃষককে ৮০০ করে রুই মাছের পোনা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন এফ এ ওর মত্স্য বিশেজ্ঞ ডঃ মন্তাজউদ্দিন, উপজেলা মত্স্য অফিসার জয়ন্ত কুমার অপু, উপজেলা ট্রেনিং অফিসার মোঃ তরিকুল ইসলাম। বেসরকারি সংস্থা ভোসড-এর বরগুনা জেলা সমন্বয়কারী সৈয়দ মোঃ মনিরুল ইসলাম। এছাড়া আমতলী উপজেলার ৪টি ইউয়িনে ৯৫০ জন চাষীকে এ সুবিধার আওতায় মাছের পোনা বিতরণ করা হয়েছে বলে জানান।
