কোটালীপাড়ায় সেলাই মেশিন বিতরণ

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ১৯:২০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা কৈননীয়ার পক্ষ থেকে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সংস্থাটির ফুড সিকিউরিটি প্রোগ্রামের আওতায় রাধাগঞ্জ ও কান্দি ইউনিয়নের ২০ জন হতদরিদ্র মহিলাকে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। গত বুধবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক তোজাম্মেল হক, সংস্থাটির নির্বাহী পরিচালক মার্ক রাজীব হালদার, ফাইনান্স কো-অর্ডিনেটর বাবা তোন সিংহ, ফিল্ড ম্যানেজার কৃষিবিদ অসীত বরণ মন্ডল উপস্থিত ছিলেন।