কাউখালীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ১৯:২০
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে গতকাল মহিলা পরিষদের কার্যালয়ে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় মিডিয়া প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রেহেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান খান, সম্পাদক নুরুল হুদা বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হাসান রবিন, রিয়াদ মাহামুদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, হাসান বাদল, তারিকুল ইসলাম পান্নু, সৈয়দ বশির আহম্মেদ, মহিলা পরিষদ নেত্রী সুনন্দা সমদ্দার, শাহীদা হক, মুকুল বেগম প্রমুখ।