পাথরঘাটায় ত্রাণ বিতরণ

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ১৯:২০
বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত শনিবার খ্রীষ্টিয়ান এইডের অর্থায়নে বেসরকারি সংস্থা সিসিডিবির বাস্তবায়নে উপজেলার কাঠালতলী, চরদুয়ানী, সদর পাথরঘাটা ও কালমেঘা ইউনিয়নে ১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ২০ কেজি চাল, ২ লিটার তেল, ৩ কেজি মুসুরি ডাল, ১ কেজি লবণ, ১০টি খাবার স্যালাইন ও নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত হাচানুর রহমান রিমন, কাঠালতলী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সিসিডিবি প্রশাসনিক কর্মকর্তা মারটিন হালদার, খ্রীষ্টিয়ান এইডের প্রজেক্ট কোঅর্ডিনেটর সত্যজিত্ রয় ও উপজেলা সনন্বয়কারী মাহাবুবুর রহমান।