মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেফতার

আপডেট : ১৫ মে ২০১৯, ২২:০১

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বুধবার সকালে কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে উপজেলার নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের নুর মোহাম্মদের ছেলে জিহাদ (১৮)।

থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন জিহাদ ওই শিশুর বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে সে ওই শিশুকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় সে কান্না শুরু করলে ধর্ষক ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যায়। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে। এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশের প্রস্তুতি চলছে। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম খবর পেয়ে ভৈরবা ফাঁড়িকে খবর দিলে জিহাদকে কুল্লহ গ্রাম থেকে আটক করে।

কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয় এবং প্রাথমিক তথ্য প্রমাণে তাকে গ্রেফতার করা হয়েছে।