নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে অপরাজিতা প্রকল্প

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ১৯:২১
পারিবারিক নির্যাতনসহ শারীরিক ও মানসিক নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, যৌন হয়রানি বন্ধ করা এবং স্থানীয় সরকারে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অপরাজিতা প্রকল্প কাজ করছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পাপড়ি ও পিএসটিসি এনজিও স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট (স্টেপস)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রকল্পটি নরসিংদী জেলার বেলাব উপজেলায় বাস্তবায়ন করছে। সকল প্রকার নারী নির্যাতন বন্ধ, উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে নারীর কার্যকর অংশগ্রহণ, স্থানীয় সরকারে নারীদের ভূমিকা সুসংহত করে নারীর ক্ষমতায়নই প্রকল্পের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন থেকে ইউনিয়ন পরিষদে নির্বাচিত, নির্বাচনে পরাজিত ও অগ্রগামী ১০ জন নারী নিয়ে ইউনিয়নভিত্তিক এবং উপজেলাভিত্তিক ১০ জন নারী নিয়ে মোট ৯০ জনের সুফিয়া কামাল ফেলো ৯টি দল গঠন করা হয়েছে। ইউনিয়নভিত্তিক নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, জেন্ডার চেইঞ্জ এক্টিভিস্ট দল, স্টুডেন্ট ভলান্টিয়ার সার্ভিস দল, ইয়ুথ গ্রুপ, জেন্ডার রেসপনসিভ এডুকেশন দল ইত্যাদি গঠন করা হয়েছে। প্রকল্পের লক্ষ্য অর্জনের জন্য চলমান কার্যক্রমের অংশ হিসেবে ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৮দিনব্যাপী সুফিয়া কামাল ফেলোদের সাথে নিয়ে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, জেন্ডার চেইঞ্জ এক্টিভিস্ট দল, স্থানীয় প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ধারিত কমিটিসমূহ, শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, গ্রাম পুলিশ,আনসার দলসমূহের সমন্বয় সভা, অভিজ্ঞতা বিনিময়,র্যালী,আলোচনা সভা,মতবিনিময় সভা চলছে।