রেকর্ডের জন্মই হয় তা কোনো না কোনো সময় ভেঙে নতুন করে রেকর্ডখানা অন্য কারও নামে লিখার জন্য। তবে রেকর্ড বইয়ের পাতায় এর বিপরীতে এমন কিছু রেকর্ডও থাকে যেগুলো কারও পক্ষে ভেঙে নতুন করে গড়াটাই এক রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এমনই একটি রেকর্ড হলো আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের ফন্ড ডু লাক শহরের অধিবাসী ডোনাল্ড গর্সকি’র বার্গার খাওয়ার রেকর্ডটি। ২০০৮ সালের ১৭ আগস্ট এই রেকর্ডটি যখন শেষবারের মতো লিপিবদ্ধ করা হয় তারও ৩৭ বছর আগে থেকেই নিয়মিত ভাবে একই ব্র্যান্ডের বার্গার খেয়ে আসছিলেন গর্সকি। আর এভাবে খেতে খেতেই ৩৭ বছরে ডোনাল্ড গলাধকরণ করেন বিশ্ববিখ্যাত ফাস্টফুড শপ ম্যাকডোনাল্ডস এর ২৩,০০০ বিগ ম্যাক বার্গার। মজার বিষয় হলো প্রতিদিন একটি করে বার্গার খাওয়ার মাধ্যমে গর্সকি কিন্তু তার রেকর্ডটাকে এরপর আরও অনেকটাই বাড়িয়েছেন।
