সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর শহরের পাতাকুঁড়ি বিনোদন পার্কে অভিযান চালিয়ে সাড়ে ২৩ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, পার্কের ভেতরে সরকারি জমি রয়েছে এখবর পেয়ে পার্কের মালিককে নোটিস দিয়েছি। নোটিসের সদুত্তর না দিয়ে তিনি কালক্ষেপণ করতে থাকেন। ফলে নির্ধারিত সময়ে ওইদিন ওই পার্কে অভিযানে যাই। এসময় উদ্ধার করা হয় সাড়ে ১৬ শতক খাস জমি ও সাড়ে ৭ শতক পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের জায়গা। উদ্ধার জমির মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
