রাজবাড়ীতে গলা কেটে যুবক হত্যা

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৪
শুক্রবার সকালে রাজবাড়ী জেলা সদরের কামালপুরের ব্রাহ্মণদিয়া গ্রামে গলা কেটে হত্যা করা এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। ওই যুবকের নাম নাজমুল শেখ (২৫)। তার পিতার নাম নুরুল ইসলাম শেখ। বাড়ি জেলা সদরের দাদশী ইউনিয়নের কামালপুর গ্রামে।