বাংলাদেশে এই প্রথম “কাস্টমস মিউজিয়ামের” উদ্বোধন করা হয়েছে বেনাপোল কাস্টম হাউজে। উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস কমিশনার মাসুদুল কবির।১৯৭২ সালে উদ্বোধন করা হয় বেনাপোল কাস্টমস শুল্ক বিভাগ। ১৯৯০ সালে শুল্ক বিভাগ থেকে কাস্টমস হাউজে উন্নিত করা হয়। ১৯৮০ সালের কাস্টমস ডকুমেন্টস ও ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের দুই শতাধিক নমুনা স্থান পায় এই মিউজিয়ামে। পুরাতন দলিলাদিসহ কাস্টম ও বন্দরের বিভিন্ন অবকাঠামো তুলে ধরা হয়েছে।
মিউজিয়ামে ভারত থেকে আমদানি করা সব ধরনের পণ্যের নমুনা এই মিউজিয়ামে সংরক্ষণ করা হবে কাস্টমস সূত্রে জানা যায়। অনুষ্ঠানে কাস্টমস যুগ্ম কমিশনার আকবর হোসেন, সহকারী কমিশনার সাধন কুমার কন্ডু ও হাসনাইন মাহমুদ, আ: লতিফ এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
