গতকাল শুক্রবার উল্লাপাড়ায় বিএনপির গণসংযোগ ও আলোচনা সভা সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং থানা বিএনপির সভাপতি এম আকরব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় থানার ১৪ ইউনিয়নের বিএনপির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী এম আকবর আলীকে ঘোষণা করা হয়। উল্লেখ্য, এম আকবর আলী, উল্লাপাড়া সরকারি আকরব আলী কলেজ বিজ্ঞান কলেজ, বড়হড় কলেজ, মোমেনা আলী বিজ্ঞান স্কুলসহ প্রায় অর্ধশত স্কুল কলেজের ভবন নির্মাণ করেন। তিনি দুইবার নির্বাচিত জাতীয় সাংসদ ছিলেন, এ সময় অনেক রাস্তাঘাট নির্মাণ করেছেন।
