ঠাকুরগাঁওয়ে সেচ উন্নয়নকারী প্রতিষ্ঠান বরেন্দ্র ভবনের কারখানায় আগুন লেগে কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বরেন্দ্র অফিস জানায়, সেচ উন্নয়নকারী প্রতিষ্ঠান ঠাকুরগাঁও বরেন্দ্র ভবনের কারখানায় বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক শটসার্কিটের ফলে কারখানার স্টিম ফরমার হিট চেম্বারে আগুন লাগে। এতে ৭টি টান্সফর্মার, বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ কারখানার অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে যায়। পরে খবর পেয়ে ঠাকুরগাঁও সদর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
