মধুমতি ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেট : ১৫ মে ২০১৯, ২২:০২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী রেলওয়ে স্টেশনে গতকাল বুধবার গোয়ালন্দঘাটগামী মধুমতি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। সকাল ৭টায় ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন ত্যাগের সময় প্ল্যাটফরমের অদূরে এ ঘটনা ঘটে। রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাঈদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ইত্তেফাককে জানান, ঘটনার দেড় ঘণ্টা পর লাইনচ্যুত বগিটি ওই স্থানে রেখে মধুমতি ট্রেনটি নির্ধারিত গন্তব্য গোয়ালন্দঘাটের উদ্দেশে ছেড়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছে।