দুর্গাপুরে ইমন হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৬
দুর্গাপুরে চকলেঙ্গুড়া গ্রামের প্রবাসী বাদল আহাম্মদের ৬ বছরের শিশুপুত্র ইমন আহাম্মদকে অপহরণ করে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার হত্যাকারীদের ফাঁসির দাবিতে শোক র্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ইমন হত্যাকারীদের ফাঁসির দাবিতে এক বিশাল শোক র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, আলতাবুর রহমান কাজল, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ দিলদার হোসেন খান।