উখিয়ায় কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৬
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবি চেকপোষ্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা গতকাল শুক্রবার সকালে কক্সবাজারগামী যাত্রাবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে আসা কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ৪ জন পাচারকারীকে আটক করেছে। আটককৃত ইয়াবা পাচারকারীরা হচ্ছে টেকনাফের মো: শফি (২৫), আইয়ুব আলী (৩০), উখিয়ার পালংখালী গ্রামের আহমদ (২০) ও হোয়াইক্যং কেরুনতলী গ্রামের আব্দু রহমান (৪২)।