সাতক্ষীরার তালা উপজেলা সদর বাজারের একটি ভাঙারির দোকান থেকে ৬টি পিতলের রাধাকৃষ্ণ মূর্তি ও ১৪টি পূজার সামগ্রি উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয় ২ জনকে। গতবৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ এসব সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রি বুধবার গভীর রাতে উপজেলার গোপালপুর কালীবাড়ী মন্দির ও মাঝিয়াড়া মন্দির থেকে চুরি হয়। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ভাঙাড়ির দোকানদার আমিনুল ইসলাম ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি গ্রামের মহাদেব ঘোষের পুত্র সৌরভ ঘোষকে আটক করেছে। তালা থানার ওসি মোঃ এনামুল হক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
