সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৭
মঠবাড়িয়ায় ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুর ডিবি পুলিশের এসআই মোঃ দেলোয়ার হোসেন ক্রেতা সেজে গত বৃহস্পতিবার মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখ সড়ক হতে সাদ্দাম হোসেন (২২) নামের এক যুবককে ৮ পিস ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। লালপুরে মা সমাবেশ লালপুর (নাটোর) সংবাদদাতা \ নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জেএসসি পরীক্ষায় ভাল ফলাফলের লক্ষ্যে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তায়েজউদ্দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার, প্রভাষক হাসিবুল ইসলাম প্রমুখ। কমলগঞ্জের খায়রুল হিফজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি \ সম্প্রতি জাতীয় শোকদিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের হযরত শাহজালাল দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. খায়রুল আমিন। প্রতিযোগিতায় ক গ্রুপ ১০ পারা, খ গ্রুপ ২০ পারা ও গ গ্রুপ ৩০ পারায় জাতীয় হিফজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। গাজীপুরে নারীদেরকে মূলধারায় সম্পৃক্তকরণ দাবি গাজীপুর প্রতিনিধি \ “নারী পুরুষ-একসাথে, উন্নয়নের মূলস্রোতে”— এই শ্লোগানকে সামনে রেখে এবং নারী অধিকার প্রতিষ্ঠা ও দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাদেরকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণের দাবিতে গত বৃহস্পতিবার সকালে গাজীপুরে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, পরশ এবং পিএসটিসির যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. আ.ক.ম. মোজাম্মেল হক। গৌরীপুরে ডায়রিয়া প্রতিরোধে উঠান বৈঠক গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট (আশা)’র স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে মাসিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আলোচনা করেন আশার আঞ্চলিক ম্যানেজার আব্দুল বাছেদ খান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবুল আশার, মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সদস্য সাবিবুন্নাহার, নুরজাহান, মাজেদা, শাহেদা প্রমুখ। ফুলবাড়ীয়ায় বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের গড়পাড়া গ্রামে পরেশ রাজভরের শিশুপুত্র নয়ন রাজভর (১২) গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটিকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। গাজীপুর ৩ আসনে ভুলু খানের গণসংযোগ গাজীপুর প্রতিনিধি \ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবু আক্তার হোসেন খান (ভুলু খান) গণসংযোগ করেছেন। গত মঙ্গলবার তিনি শ্রীপুর উপজেলা সদর, তেলিহাটি, ত্রিমোহিনী, গাজীপুর, বর্মীবাজার, মাওনা চৌরাস্তায় গণসংযোগ করেন। বিপুল সংখ্যক মোটর সাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসের বহর নিয়ে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন স্থানে তিনি তার গাড়ি বহর থামিয়ে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। লোহাগড়ায় নারী পাচারকারী মহিলা আটক লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়ার সরশুনা গ্রাম থেকে নারী পাচারকারী মহিলা দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার অপরিচিত দুই মহিলার চলাফেরায় সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। এসময় উপজেলার লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির এস আই মিলন ঘটনাস্থলে গিয়ে খুলনা জেলার খালিশপুরের চন্দনীমহল এলাকার পুতুল বেগম (৩০) কে সরশুনা গ্রামে আইয়ুব শেখের বাড়ি থেকে আটক করে। তার শিকারোক্তিতে একই এলাকার মুন্নি খানম (২২) নামে এক যুবতীকে আটক করে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। মতলবে ইউপি নির্বাচনে ৮ জনের মনোনয়ন দাখিল মতলব (দক্ষিণ) চাঁদপুর সংবাদদাতা \ মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের আসন্ন ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। প্রার্থীরা হলেন— মোঃ শহীদ উল্লাহ, মোঃ রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন মিয়াজী, হানিফ পাটোয়ারী, ইলিয়াছ মিয়াজী, হেলাল উদ্দিন বকাউল, মুহিবুল্লাহ চাঁদ ইমন, আলী আহম্মদ। কালিয়াকৈরে ছিনতাইকারী আটক কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুর জেলার কালিয়াকৈরের তালিবাবাদ এলাকা থেকে গত বৃহস্পতিবার সকালে মমিন (১৯) নামে দুর্ধর্ষ এক ছিনতাইকারীকে পুলিশ আটক করেছে। কালিয়াকৈর থানার পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ আলী জিন্নাহ জানায়, এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকৃত ছিনতাইকারীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ধুনট (বগুড়) সংবাদদাতা \ বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাবিউল ইসলাম টনিক, শামীম হুসাইন, জুবায়ের মাহমুদ সবুজ প্রমুখ। লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন লালমনিরহাট প্রতিনিধি \ ক্ষমতায় গেলে বিএনপি সরকার মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি ৩০ ভাগ কোটাসহ সকল কোটা বাতিল করবে, খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন, জেলা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার জয়দেব বর্ম্মন, উপজেলা কমান্ডার আবু-বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী ও মেজবাহ উদ্দিন। রাজবাড়ীতে চতুর্থ বাংলা উত্সব অনুষ্ঠিত রাজবাড়ী প্রতিনিধি \ বাংলা ভাষা ও সাহিত্যের শুদ্ধ, যথাযথ ও আনন্দময় চর্চায় আমরা বিশ্বাসী এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী চতুর্থ বাংলা উত্সব অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত বাংলা উত্সবে সভাপতিত্বে করেন রাজবাড়ী একাডেমীর সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস। নাভারন থেকে অস্ত্র গুলি ও ম্যাগজিন উদ্ধার বেনাপোল (যশোর) সংবাদদাতা \ শার্শা উপজেলার নাভারন বাজার থেকে ২টি ৭.৬৫ এম.এম বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিনসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। ২৬ বিজিবি লে. কর্নেল মতিউর রহমান জানান, নাভারন বাজারের গরু হাটের টোলঘর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সরাইলে সাংবাদিক ফোরাম গঠিত সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উন্নয়নের লক্ষ্যে দৃঢ় অঙ্গীকারবদ্ধ প্রবীণ ও নবীন সাংবাদিকদের সমন্বয়ে গতকাল শুক্রবার“সাংবাদিক ফোরাম সরাইল” নামক কলম যোদ্ধাদের একটি সংগঠন গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবু আহাম্মদ মৃধা এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম সুমন। ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে মনোনীত হয়েছেন- সহ-সভাপতি মো. শাহাগীর মৃধা, মো. নূরুল হুদা। যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিল্লাত প্রমুখ। মহেশপুর বিএনপির সাধারণ সম্পাদক মমিনুর মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি \ গতকাল শুক্রবার ঝিনাইদহে জেলা বিএনপির সভায় মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আব্দুল মালেক, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মাষ্টার, মহেশপুর উপজেলা বিএনপির নেতা শাহজাহান মোহন, আব্দুল লতিফ প্রমুখ। সাঘাটা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সাঘাটা(গাইবান্ধা) সংবাদদাতা \ গতকাল শুক্রবার গাইবান্ধার সাঘাটায় উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জিয়াউল করিম আকন্দ মিঠু (ভোরের ডাক) সভাপতি, আরিফুর রহমান লিটু (ইত্তেফাক) সাধারণ সম্পাদক ও নূর হোসেন রেইন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আনোয়ার হোসেন রানা সহ-সভাপতি, মিজানুর রহমান রাঙ্গা সহ-সাধারণ সম্পাদক, জাকির হোসেন লিটন দপ্তর সম্পাদক, ইউনূস আলী চুন্নু কোষাধ্যক্ষ, আসাদ খন্দকার ও আব্দুল লতিফকে কার্যকরী সদস্য করে ৯ সদস্যবিশিষ্ট উপজেলা প্রেসক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। সৈয়দপুরে ফ্রি চিকিত্সা ক্যাম্প সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে কৃতী চিকিত্সকদের উদ্যোগে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে গতকাল শুক্রবার ফ্রি বিশেষজ্ঞ চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পে চিকিত্সা প্রদান করেন ডা. আবু আহমেদ মুর্তজা, ডা. দিল আফরোজা বাশার, ডা. জাহেদুল ইসলাম, ডা. কামরুজ্জামান সরকার, ডা. হোসেন তাওফিক ইমাম, ডা. আশরাফুল ইসলাম, ডা. মাহবুবুল আলম, ডা. এম. এ আলীম, ডা. আবু জাহিদ. ডা. আশফাক আহমেদ মিলন প্রমুখ। নাঙ্গলকোটে সংষর্ঘে নিহতের বিচার দাবিতে মানববন্ধন নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউপির রূপা বেরী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত হারুনুর রশিদের (৪০)খুনিদের বিচারের দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। একইদিন স্থানীয় যুক্তিখোলা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বাগমারা-বাঙ্গড্ডা সড়কে অপর একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অধ্যাপক আলী হোসেন, আবু তাহের মজুমদার, নাসির উদ্দিন নাবু, মোহাম্মদ সেলিম, ব্যবসায়ী আবুল বশর প্রমুখ। ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গতকাল শুক্রবার ধামরাই পৌর স্বেচ্ছসেবক দল, ২নং ওয়ার্ড-এর উদ্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ধামরাই থানা স্বেচ্ছা সেবক দলের সিঃ যুগ্ম আহবায়ক আঃ মান্নান ফিরোজ আলহাজ্জ্ব তমিজ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের ২নং ওয়ার্ড কমিটির সভাপতি মর্তূজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম। সৈয়দপুরে বৃক্ষরোপণে ইসলামী ব্যাংক সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৈয়দপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গতকাল শুক্রবার উপজেলার শ্বাসকান্দর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের স্থানীয় শাখার এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহা: শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল মান্নান, পল্লী উন্নয়ন প্রকল্পের সহকারি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ইরফান আলী প্রমুখ। মেহেরপুরের গ্রামে পান ও কলা গাছ কর্তন মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর নূরপুর গ্রামের মাঠে শত্রুতা করে কে বা কারা নূরপুর গ্রামের এক ব্যক্তির পান বরজ ও কলাক্ষেত কেটে তছরূপ করেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামের কছিমুদ্দিনের ছেলে হাফিজুদ্দিনের পার্শ্ববর্তী পিরোজপুর গ্রামের পলির মাঠে এক বিঘা পানের বরজ ও পাশাপাশি পঁচিশ কাঠা জমিতে লাগানো কলার ক্ষেত কেটে তছরূপ করে। কয়রায় ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কয়রা (খুলনা) সংবাদদাতা \ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুু’দিনব্যাপী ইউনিয়ন পরিষদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ গতকাল শুক্রবার শুরু হয়। রিসোর্স সেন্টারে নির্বাহী অফিসার মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার খুলনার ডঃ মোঃ আব্দুল হাকিম। কর্মশালায় বক্তব্য রাখেন ইউএনডিপির ইউপিজিপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর সুমন চাকমা, রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর কৃপাচার্য মন্ডল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনিরুজ্জামান প্রমুখ। কুলিয়ারচরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল শুক্রবার কুলিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কুলিয়ারচর প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত কমিটির এক পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিনিয়র সহকারী সচিব (অব.) সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মমিনুর রহমান। সভায় অত্র কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাহারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকউদ্দিন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ প্রমুখ।