মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরের সড়কের পাশ থেকে বুধবার দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পথচারীদের চলাচলে সুবিধার্থে এবং শহরের সৌন্দর্যবৃদ্ধির জন্য এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মাগুরা জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষে থেকে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান এই অবৈধ স্থাপনা উচ্ছেদের নেতৃত্ব দেন। এই সময় পৌরসভার প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
