লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স ভাল করেই জানে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়াটা তার জন্য কতটা কঠিন। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম খেলায় স্টোক সিটির বিরুদ্ধে ১-০ গোলের স্বস্তিকর জয়টির পর লিভারপুল এদিন ভিলা পার্কে খেলতে যাবে। তারপরও রজার্স মনে করেন তারুণ্যে ভরপুর দলটিও ভালভাবে শুরু করায় তাদের বাড়তি খাটতে হবে। বিশেষ করে দলটির স্ট্রাইকার বেনটেক এরই মধ্যে দুই খেলায় তিন গোল করেন। গত বুধবারের ম্যাচে বেনটেকের দল চেলসির কাছে ২-১ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়ে।
এর বাইরেও আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ম্যাচ আছে। ফুলহ্যাম মুখোমুখি হবে আর্সেনালের, ওয়েস্ট ব্রোমিউচ আলবিওন এফসি মুখোমুখি হবে এভারটনের, হাল সিটি মুখোমুখি হবে নরউইচ সিটির, নিউক্যাসেল ইউনাইটেড মুখোমুখি হবে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের, সাউদাম্পটন মুখোমুখি হবে সান্দারল্যান্ডের এবং স্টোক সিটি খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।
