ঝিনাইদহে ৩ মাস পালিয়ে থাকার পর বাড়ি ফিরে খুন হলেন আওয়ামী লীগ নেতা

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২২:৫৪
‘সামাজিক আধিপত্য বিস্তার’ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্বের কারণে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানারুদ্দিন মন্ডল খুন হয়েছেন বলে পুলিশ ধারণা করছে। খুন হতে পারেন এমন আশংকায় ৩ মাস পালিয়ে থাকার পর বাড়ি ফিরে আসার ৩ দিনের মাথায় গত বৃহস্পতিবার অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে খুন করে। এ হত্যাকাণ্ডের সাথে এলাকার এক চরমপন্থি নেতা সরাসরি জড়িত আছে বলেও পুলিশ জানায়। হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান, খুন হতে পারেন এমন আশংকায় সানারুদ্দিন ৩ মাস পালিয়ে ছিলেন। এদিকে গতকাল শুক্রবার বিকাল পর্যন্তও থানায় মামলা হয়নি। এছাড়া হত্যাকাণ্ডের পর কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এবাদত হোসেনকে গ্রেফতার করেছে।