প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ যাচ্ছেন আজ

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২২:৫৫
মহাজোট সরকারের আমলে পঞ্চমবারের মত আজ শনিবার নারায়ণগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি নারায়ণগঞ্জে ৩৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুত্ কেন্দ্র উদ্বোধন করবেন। একই সঙ্গে তার একটি ৩৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুত্ কেন্দ্রসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শেষ হওয়া কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কর্মসূচি রয়েছে। পরে বিকেলে আড়াইহাজার উপজেলায় শহীদ মঞ্জু স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগের সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।