সফলভাবে ৮ মাসের এক শিশুর ‘মাথা’ অপসারণ করলেন চিকিত্সকরা। এ লাইনটি পড়ার সঙ্গে সঙ্গে অনেকে ঘাবড়ে যেতে পারেন, তবে ঘাবড়ে যাওয়ার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ঘটনা হচ্ছে, দুই মাথাওয়ালা শিশুটির অতিরিক্ত ‘মাথা’টি অপসারণ করেছেন ভারতের কলকাতার অ্যাপোলা হাসপাতালের চিকিত্সকরা।
শিশুটির নাম তোফাজ্জল। ভারতের ত্রিপুরা রাজ্যে ৮ মাস আগে জন্ম তার। জন্ম হওয়ার পরে তাকে নিয়ে দুশ্চিন্ত হয়ে পড়েন বাবা-মা। ছেলেকে সুস্থ করে তুলতে এ চিকিত্সক-ও চিকিেসর দরজায় ধরনা দেন তারা। কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিত্সা চলতে থাকে তার। ৫ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার চালিয়ে সফল হন তারা।
অ্যাপোলো হাসপাতালের নিউরো সার্জন শিশির দাস বলেন, তোফাজ্জল একটি বিরল ?অঙ্গ বিকৃতি নিয়ে জন্মে। তার মাথার ওপর দ্বিতীয় আরেকটি মাথা ছিল। জমজ মাথাটির ওজন প্রায় এক কেজি এবং সেটাতে ব্রেইন টিস্যু ছিল। তিনি বলেন, ‘আমি কখনো এতো বড় অস্ত্রোপচার করিনি। এটি খুবই জটিল অস্ত্রোপচার ছিল। সামান্যতম ত্রুটিতে শিশুটির জীবন প্রদীপ বন্ধ হয়ে যেত।
