আজকের রাশিফল

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ১৮:৫৪
আজ ১০ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৭ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৫ ও ৭ । শুভবার সোম ও বুধবার । শুভ রত্ন: পান্না ও এ্যামিথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: অধ্যয়নশীল ও চিন্তাশীল। পরিশ্রমী ও কর্তব্য সচেতন। নতুন ও রহস্যময় বিষয়ের প্রতি আপনার ঝোঁক আছে। অন্যদের ব্যাপারে আপনি মূলত সংশয়ী। অপেক্ষাকৃত বয়স্কদের সাথেও আপনার সহজে বন্ধুত্ব গড়ে ওঠে। মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিষয়ের প্রতি আপনার ঝোঁক প্রবল। আপনাকে উচ্চাভিলাষী ও উদ্যোগী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রপরিচালক লিওনার্দ বার্নস্টেইন, অভিনেতা সিনকোনারি, খন্দকার আলী আশরাফ, আল্লামা মাশরেকী, হাশেমী রাফসানজানি, রসায়নবিদ হ্যানস এডলক ক্রাফস, ড. হালিমা খাতুন, তসলিমা নাসরিন। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ জনসম্পৃক্ত ভাবে সতর্কতা অবলম্বন করুন। রাজনীতিবিদদের জন্য সময় খুব একটা আনুকূল থাকবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। ঠাণ্ডা মাথায় কাজ করলে খুব একটা অসুবিধা নাও হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। বিদ্যার্থীদেরকে পড়াশুনায় সতর্ক থাকতে হবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ কোন বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। ধর্মীয় বা সেবামূলক কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক কিছুটা মন্দা যাবে। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। প্রণয়ে সতর্কতা অবলম্বন করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ দাম্পত্য পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। রাগ এবং জেদ পরিহার করুন। অন্যথায় দাম্পত্য কলহ এড়ানো কঠিন হবে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। আমদানি রপ্তানির ব্যবসায় সুফল পেতে পারেন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। জটিল কোনো সমস্যা সমাধান হতে পারে। আর্থিক ব্যাপারে কারো সহযোগিতা পেতে পারেন। কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। আজ শরীর খুব একটা ভালো যাবে না। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ বৈবাহিক বিষয়াদিতে সতর্ক থাকুন। ভালোভাবে যাচাই না করে মতামত না দিলেই ভালো করবেন। সামগ্রিকভাবে সময় আপনার খুব একটা অনুকূল নয়। পারিবারিক বিষয়াদিতে আবেগপ্রসূত কোনো সিদ্ধান্ত নিবেন না। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ভাইবোনের কারো বিয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। সংঘাত সংঘর্ষ এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজের কর্তব্য সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন। আজ কোনো বন্ধুর সহযোগিতা আশা করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ব্যবসায়িক দিক মিশ্রসম্ভাবনাময়। ঝুঁকিপূর্ণ ব্যবসায় সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। মজুদদারী ব্যবসায় আজ কোনো সমস্যা দেখা দিতে পারে। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন থাকতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ পারিবারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। তবে তার জন্য তেমন কোনো অসুবিধা হবে না। পরিশ্রম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। জনসংযোগে সুফল পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। বিকালের দিকে রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নীদের সাথে সু-সম্পর্ক বজায় থাকবে। সরবরাহ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভসম্ভাবনাময়। বাণিজ্যে লাভ যোগ আছে। ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি না নিলেই ভালো করবেন। প্রাপ্তি যোগ আছে। প্রাতিষ্ঠানিক কাজে পত্রযোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ চিকিত্সক ও আইনজীবীদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্য ও সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রাপ্তি যোগ আছে। প্রকৌশলীদের নতুন কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ আজ কারো সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য না করলেই ভালো করবেন। চাকুরীজীবীদের জন্য দিনটি মিশ্রসম্ভাবনাময়। কোনো কারণে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। পথ চলতে সতর্ক হয়ে চলুন।