এইচএসসি পরীক্ষার বাংলা বাংলা

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ১৮:৫৯
জীবন-বন্দনা কাজী নজরুল ইসলাম ১.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও ‘তরুণের তাজা প্রাণ পথ হারালেও হার মানে নাকো, করে চলে সন্ধান অন্য পথের, মুক্ত পথের, সন্ধানী আলো জ্বলে বিনিদ্র আঁখি তারকার সম, পথে পথে তারা চলে।’ ক. ‘জীবন-বন্দনা’ কবিতায় কাদের জয়গান গীত হয়েছে? খ. কবি কিছু মানুষকে ‘কূপমণ্ডূক’ আখ্যা দিয়েছেন কেন? গ. উদ্ধৃত কবিতাংশের আলোকে ‘জীবন-বন্দনা’ কবিতার মর্মবাণী নিরূপণ করো। ঘ. উদ্ধৃতির এ অংশটুকু ‘জীবন-বন্দনা’ কবিতাকে কতটা সার্থকতার সঙ্গে উপস্থাপন করতে পেরেছে তা বিচার-বিশ্লেষণ করো। ১ নম্বর প্রশ্নের ‘ক’-এর উত্তর ‘জীবন-বন্দনা’ কবিতায় শ্রমজীবীদের জয়গান গীত হয়েছে। ১ নম্বর প্রশ্নের ‘খ’-এর উত্তর ‘জীবন-বন্দনা’ কবিতায় সমাজ প্রগতির অগ্রনায়কদের সম্পর্কে রক্ষণশীলদের মনগড়া অপবাদ নির্দেশ করতে গিয়ে শব্দটি ব্যবহার করেছেন। ‘কূপমণ্ডূক’ শব্দের আভিধানিক অর্থ কুয়োর ব্যাঙ। এর আলংকারিক অর্থ হলো সংকীর্ণমনা ব্যক্তি অর্থাত্ বাইরের জগত্ সম্পর্কে জ্ঞান নেই এমন ব্যক্তি। তরুণরা প্রাণচঞ্চল। কিন্তু সমাজের কিছু নিচুমনা ব্যক্তি তাদেরকে অসভ্য বর্বর, অসংযমী ও কূপমন্ডূক বলে নিন্দা করে। এরা চিন্তা ও ধ্যান-ধারণায় রক্ষণশীল। সমাজের প্রগতিশীল বিকাশে এদের অবস্থা নেই। কবি এদের বদ্ধ ধ্যান-ধারণা প্রত্যাখ্যান করেন এবং তাদের ‘কূপমণ্ডূক’ আখ্যা দেন। ১ নম্বর প্রশ্নের ‘গ’-এর উত্তর ‘জীবন-বন্দনা’ মানব প্রশান্তিমূলক কবিতা; উদ্দীপকটিতেও চিরজীবী দুঃসাহসী অভিযাত্রিকদের প্রশস্তি গাওয়া হয়েছে। কবি শ্রমজীবী মানুষদের দুর্জয় সাহস, কঠোর শ্রমনিষ্ঠা ও সুমহান আত্মত্যাগের জন্যে বন্দনা গান করেছেন - ‘জীবন-বন্দনা’ কবিতায়। এসব শ্রমজীবীরাই নিরলস পরিশ্রমের মাধ্যমে পৃথিবীকে ফুলে-ফলে ভরে তুলেছে। তাদের অক্লান্ত শ্রমনিষ্ঠার ফলেই এ শ্বাপদসংকুল পৃথিবী হয়ে উঠেছে সুশোভিত। উদ্দীপকে কবি দীপ্তিমান তরুণ প্রাণশক্তির অধিকারী অভিযাত্রিক দলের জয়গান করেছেন। আর ‘জীবন-বন্দনা’ কবিতায় সভ্যতার অগ্রপথিক তারুণ্য শক্তির জয়গান রচিত হয়েছে। অমিত প্রাণশক্তি ও তারুণ্যের গতিবেগের কারণেই এসব দুঃসাধ্য সাধন সম্ভব হয়েছে। উদ্দীপকেও দেখা যায়, তরুণ প্রাণ অভিযাত্রিক দুর্দমনীয় এবং প্রাণচাঞ্চল্যের প্রতীক। তাদের চলার পথ বিপদসংকুল, কণ্টকাকীর্ণ। দুর্গম পথ পাড়ি দিয়ে তারা অন্ধকারের ভেতর থেকেই মুক্ত আলোকময় পথের সন্ধান করে আনে। পথ হারালেও শঙ্কিত হয় না তারা। প্রাণের দীপ্তির আলো জ্তেলে নতুন পথ রচনা করে তারা। তাদের চলা অপ্রতিরোধ্য।